নিজের বায়োপিকে সালমানকে চান শোয়েব

ভারতে এখন বায়োপিকের ছড়াছড়ি। জীবনীভিত্তিক ছবিগুলো দেখছেও মানুষ। এই তো সেদিন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়ে তৈরি হলো চলচ্চিত্র। এর আগে মিলখা সিং, মেরি কম, মহাবীর ফোগটেকে নিয়েও হয়েছে। মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও চলচ্চিত্র হচ্ছে। চলছে সালমান খানের ‘সুলতান’, আসছে আমির খানের ‘দঙ্গল’। এই সারিতে আরও একটি ছবি হতে পারে, যা নির্মিত হবে পাকিস্তানের ‘পিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতারকে নিয়ে। শোয়েব আখতার চান, যদি সত্যিই কেউ তাঁকে নিয়ে ছবি নির্মাণ করে, তবে তাতে যেন অভিনয় করেন সালমান খান।
সবকিছুই নির্ভর করছে একটা ‘কিন্তু’র ওপর। ‘কিন্তু’টা হলো—যদি কেউ সত্যিই শোয়েবকে নিয়ে ছবি নির্মাণ করতে চান। শোয়েব বলেছেন, ‘যদি কেউ মনে করে আমার জীবনটা আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক, তাহলে যে কেউ আমাকে নিয়ে ছবি নির্মাণ করতে পারেন। যদি কেউ তা না করেন, তাহলেও আক্ষেপ করার কিছু নেই। আমার ভক্ত আর চলচ্চিত্র নির্মাতারাই এ বিষয়টি নিয়ে ভাবুক।’ ‘আইএএনএস’কে (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস) দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে শোয়েব খান এ কথা বলেন। ক্রিকেট কান্ট্রি