নিজের বিয়ে নিয়ে মনীষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেজে গেছে বিয়ের ঘণ্টি। আগামী ১৯ জুন নেপালি ব্যবসায়ী সম্রাটের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মনীষা কৈরালা। কিন্তু বিয়ের আগে মনীষার আপত্তি শুধু একটা জায়গাতেই, এই বিয়েকে কিছুতেই পারিবারিকভাবে ধার্য করা বিয়ে হিসেবে মানতে রাজি নন তিনি।‘হ্যাঁ, আমাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চেনাজানা আছে, এটা ঠিক। আমার আর সম্রাটের মধ্যে আগে থেকেই একটা বোঝাপড়া ছিল। কিন্তু তাই বলে এটাকে কিছুতেই পারিবারিক বিয়ে বলা যাবে না।’ বিয়ের আগে মন্তব্য মনীষার।মনীষা জানিয়েছেন, তাঁদের পুরোনো বন্ধুত্বই গড়িয়েছে প্রেমে। তারপর বিয়ের প্রস্তাবটা এসেছে সম্রাটের পক্ষ থেকেই। ওয়েবসাইট।