নিজের মূর্তি দেখে মুগ্ধ হৃতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরনার জলে নিজের রূপ দেখে মুগ্ধ হয়ে আত্মপ্রেমে দিওয়ানা হয়েছিলেন গ্রিক দেবতা নার্সিসাস। তেমনই দশা হয়েছে বলিউডের অভিনেতা হৃতিক রোশনের। গত মঙ্গলবার লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে তাঁর মোমের মূর্তি উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন হৃতিক। একা নন, নিয়ে গিয়েছিলেন গোটা পরিবারকে। সম্মুখ ভাগে ভিড় বেশি থাকায় সপরিবারে হূতিককে ঢুকতে হয়েছে জাদুঘরের পেছনের দরজা দিয়ে। সুঠামদেহী মোমের হৃতিককে দেখে রক্ত-মাংসের হৃতিক তো খুশিতে আত্মহারা। আনন্দের আতিশয্যে হূতিক বলেই ফেললেন, ‘প্রথম দেখাতেই আমি হতবুদ্ধি হয়ে পড়েছিলাম। মনে হলো, ও আমার সঙ্গে কথা বলছে। যেন আমাকে ডেকে বলছে, ওহে! আমি তো তোমার চেয়েও সুন্দর।’ ওয়েবসাইট।