নিজের সব বই রবীন্দ্র ভারতীকে দিলেন সৌমিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স হলো ৭৫। এ উপলক্ষে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের উদয়শঙ্কর মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণাসিন্ধু দাসসহ কলকাতার বিশিষ্টজনেরা।এই অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের সারা জীবনে সংগ্রহ করা সব বই রবীন্দ্র ভারতী বিশ্ব-বিদ্যালয়কে দেওয়ার ঘোষণা দেন। তিনি বললেন, ‘আমি এখন আর এসব গ্রন্থের রক্ষণাবেক্ষণ করতে পারব না। এবার সেই দায়িত্ব দিলাম বিশ্ববিদ্যালয়ের হাতে।’এর আগে এই বিশ্ববিদ্যালয় থেকে সৌমিত্রকে সাম্মানিক ডিলিট ডিগ্রি দেওয়া হয়।