নিজের হোটেল খুলছেন প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলটন হোটেল গ্রুপের মালিক প্রয়াত কনার্ড হিলটনের পদাঙ্ক অনুসরণ করে এবারে নিজের হোটেল ব্যবসা খুলতে যাচ্ছেন তাঁরই প্রপৌত্রী মার্কিন মডেল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী প্যারিস হিলটন।এ প্রসঙ্গে ৩১ বছর বয়সী এ তারকার উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘ব্যবসায়ী হিসেবে সব সময়ই আমার ব্র্যান্ডের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি। এবারে নিজের হোটেল ব্যবসার এক পরিকল্পনা করেছি। এটা আমার অনেক দিনের স্বপ্ন। হোটেল ব্যবসার পাশাপাশি নাইট ক্লাব এবং রেসো্তরাঁও খুলব। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে আবাসন ব্যবসায় মনোযোগী হওয়ারও সিদ্ধান্ত নিয়েছি।’ প্যারিস আরও বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০টিরও বেশি প্যারিস হিলটন স্টোর আছে। ভারত ও ব্রাজিলে নতুন কয়েকটি শাখা খোলার প্রক্রিয়া চলছে। শিগগিরই আমার ব্র্যান্ডের ১৫তম সুগন্ধি “ড্যাজল” বাজারে আসবে। এ বছরের শেষ নাগাদ ফিলিপাইনে বিচ ক্লাব খুলব। কয়েকটি টিভি অনুষ্ঠানও প্রযোজনা করব।’