নিপীড়িত নারীদের হয়ে জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি। কদিন আগেই ঘুরে এসেছেন সিরিয়ার শরণার্থীদের জন্য গড়ে তোলা জর্ডানের এক ক্যাম্প থেকে। সেখানকার পরিস্থিতি দেখে এসে সংবাদমাধ্যমের সামনে বসলেন গত সোমবার। তুলে ধরলেন যুদ্ধক্ষেত্রে নির্যাতনের শিকার হওয়া নারীদের দুর্দশার কথা, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি সবকিছুর আগে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াই শুরু করে, তাহলে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। আর তা না নিলে এমন অমানবিকতা চলতেই থাকবে।’ হলিউডের এই তারকা ‘যুদ্ধবাজদের’ আহ্বান জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে যেন নারীদের ওপর কোনো নির্যাতন চালানো না হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও কণ্ঠ মিলিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। এপি।