নিপুণ ব্যবসায়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপুণ এবার ব্যবসায়ী। রাজধানীর বনানীতে নারীদের সৌন্দর্যচর্চার একটি প্রতিষ্ঠান চালু করছেন এই অভিনেত্রী। ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানের নাম ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’।
অনেক দিন ধরেই ঢাকায় একটি সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান চালুর স্বপ্ন দেখছেন নিপুণ। বলেন, ‘জীবনের একটা বড় সময় আমি দেশের বাইরে কাটিয়েছি। তখন দেখেছি, সৌন্দর্যের ব্যাপারে মানুষ কত সচেতন। কিন্তু আমাদের দেশে অনেকে সচেতন থাকলেও সৌন্দর্যচর্চার সব ধরনের সেবা তাঁরা চাইলেও ঠিকমতো পান না। আমি নিজেই ভুক্তভোগী। তাই আমি চেয়েছি সেই অভিজ্ঞতা থেকে একটা কিছু করার।’
নিপুণের এই প্রতিষ্ঠানে থাইল্যান্ডের পাঁচজন বিশেষজ্ঞ রূপসজ্জাশিল্পী থাকবেন।