নিপুণের নৈপুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে বাণিজ্যিক ও নান্দনিক ছবিতে যে কজন শিল্পী অভিনয় করেন, তাঁদের একজন নিপুণ। হুমায়ূন আহমেদ রচিত সাজঘর ছবিতে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর চাঁদের মতো বউ ছবিতে পেলেন একই স্বীকৃতি। নিপুনের হাতে এখন একাধিক চলচ্চিত্র। সম্প্রতি তিনি অনুদানের চলচ্চিত্রের কাজ শেষ করে এলেন। ব্যস্ততা রয়েছে তাঁর বিজ্ঞাপনচিত্রেও। এসব নিয়েই নিপুণের সঙ্গে আনন্দের আলাপচারিতা।সম্প্রতি আপনি সরকারি অনুদানে একটি ছবি করছেন? ছবিটির নাম শোভনের স্বাধীনতা। পরিচালনা করছেন মানিক মানবিক। এ ছবিতে আমার সহশিল্পী ফেরদৌস ভাই। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি।সৈয়দ শামসুল হকের গল্প নিয়েও একটি ছবি করছেন?ছবিটির নাম জলরং। পরিচালক শাহনাজ কাকলী। এটির সব কাজ প্রায় শেষ। একটি গানের শুটিং বাকি। সম্প্রতি আর কী কী ছবি করছেন?শফিউদ্দিন শফির ঢাকার কিং করছি। এ ছাড়া শাহীন কবির টুটুলের এই তো ভালবাসার কাজ চলছে। আর করছি নারগিস আক্তারের এভাবেই ভালোবাসা হয়।শুটিং করতে গিয়ে আপনি কি পা ভেঙেছিলেন?ঢাকার কিং-এর শুটিং ছিল তখন। আসলে হোটেলের রুমেই পড়ে গিয়ে পা মচকে যায়। এতে পাঁচ-ছয় দিন শুটিং বন্ধ ছিল। তবে এখন আমি সুস্থ।একই সঙ্গে বিজ্ঞাপনচিত্র আর নাটকও করছেন?সম্প্রতি মমতাজ মেহেদীর একটি বিজ্ঞাপনচিত্র করেছি। নাটক আর বিজ্ঞাপনচিত্র করি আমি ভালোবাসা থেকে। আর চলচ্চিত্র আমার পেশা।আপনি রাশিয়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছেন...আর এখন অভিনয় করছেন। আপনি কি অভিনয়ের ধারাবাহিকতায় সফল?সফল না হলে তো পাঁচ বছর ধরে এই আঙিনায় থাকতে পারতাম না। এবার আপনি জাতীয় পুরস্কার পাননি। কোনো আফসোস রয়েছে কি?আসলে প্রথম ছবি সাজঘর-এর জন্য জাতীয় পুরস্কারটা অপ্রত্যাশিত ছিল। এ পুরস্কার পাওয়ার পর আরও সিরিয়াস হলাম। তারপর চাঁদের মতো বউ-এ পেলাম। এরপর আমার কাজটা আরও কঠিন হয়ে গেল। মনে হলো আমাকে আরও ভালো করতে হবে। তবে ২০১০ সালে আমার তেমন কোনো ছবি ছিল না পুরস্কার পাওয়ার মতো। তাই কোনো আক্ষেপ নেই এ নিয়ে।