নিমার খাবারের রেস্টুরেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ছয়েক আগে ‘বিগ আড্ডা’ নামে একটি ক্যাফে লাউঞ্জ ছিল অভিনয়শিল্পী ও নির্মাতা নিমা রহমানের। এবার তিনি খাবারের রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত হলেন। তাঁর এই নতুন রেস্টুরেন্টের নাম ‘ক্যাটরিনা আইল্যান্ড’। গুলশান-১-এর ৭ নম্বর সড়কে এরই মধ্যে রেস্টুরেন্টের সব কাজ প্রায় শেষ। নিমা জানান, এই রেস্টুরেন্টে তাঁর সঙ্গে উদ্যোক্তা হিসেবে রয়েছেন আরও তিনজন। এঁদের মধ্যে একজন তুহিন বড়ুয়া। তিনি টিভি নাটক প্রযোজনার সঙ্গে জড়িত আছেন। এই রেস্টুরেন্টের খাবার প্রসঙ্গে নিমা জানান, এখানে সকালের খাবারের ওপর বেশি জোর দেওয়া হবে। থাকবে ব্রেকফাস্ট ক্যাফে। সামুদ্রিক মাছ ও বার-বি-কিউ থাকবে। পাশাপাশি দুপুর ও রাতের খাবার থাকবে। একসঙ্গে ২০০ জনের বসার ব্যবস্থা থাকবে। খাবারের ব্যবসায় আগ্রহী হওয়া প্রসঙ্গে নিমা বললেন, ‘আমি নিজে রান্না করতে পছন্দ করি। খেতে ভালোবাসি। তাই খাবারের ব্যবসার প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে।’ ক্যাটরিনা আইল্যান্ড চালু হবে ৯ এপ্রিল সন্ধ্যায়।