নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাকিব ও মিশার প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খান ও মিশা সওদাগরের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪ জন নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে।ফলাফল ঘোষণার পর শাকিব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘শিল্পীরা আমাকে যে সম্মানের আসনে বসালেন, আমি তার যথাযথ মান রাখার আন্তরিক চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই।’অন্যদিকে মিজু আহমেদ ও ড্যানি সিডাকের প্যানেল থেকে সহসভাপতিসহ মোট ছয়জন নির্বাচিত হয়েছেন।শাকিব খান সভাপতি নির্বাচিত হয়েছেন মিজু আহমেদের চেয়ে ৬২ ভোট বেশি পেয়ে। ড্যানি সিডাকের চেয়ে ৫২ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। এই প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন: সহসভাপতি মৌসুমী, সাংগঠনিক সম্পাদক নাদের খান, আন্তর্জাতিক সম্পাদক ফেরদৌস, ক্রীড়াসম্পাদক ডন, কার্যকরী পরিষদের সদস্য আহমেদ শরিফ, আলীরাজ, মর্জিনা, ইলিয়াস কোবরা, সানু শিবা, আজাদ খান ও শহীদুল আলম সাচ্চু। মিজু ও ড্যানি প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সহসভাপতি আনোয়ারা, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ আতিকুর রহমান চুন্নু, কার্যকরী পরিষদের সদস্য অরুণা বিশ্বাস, বাপ্পারাজ ও রিয়াজ। এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে আরমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এফডিসিতে গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৯৯ জন শিল্পী ভোট দেন। রাত দুইটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ফল জানার পর শাকিবের সমর্থকেরা বিজয়-উৎসবে মেতে ওঠেন।