নিরব ও নিপুন জুটির ‘দুজনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদিও এর আগে চারটি চলচ্চিত্রে জুটি হয়েছেন নিরব আর নিপুন, কিন্তু এবারের জুটি হওয়ার বিষয়টি ভিন্ন। এ ঈদে নিরব-নিপুন জুটি হয়েছেন ‘দুজনে’ নামের একটি টিভি অনুষ্ঠানে। অনুষ্ঠানটির শুটিংয়ের জন্য সম্প্রতি এ জুটি সিলেটের শ্রীমঙ্গলে গেছেন। গতকাল রোববার থেকে শুটিং শুরু হয়েছে ‘দুজনে’র।শ্রীমঙ্গল থেকে নিরব জানিয়েছেন, ‘এটি মূলত ভ্রমণবিষয়ক একটি টক শো। এবারই প্রথম এ ধরনের কোনো টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিলাম। অনুষ্ঠানের শুটিং করে একেবারেই অন্য ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে।’ নিপুন এ প্রসঙ্গে জানান, সাধারণত ঈদের বেশির ভাগ অনুষ্ঠান স্টুডিওনির্ভর হয়ে থাকে। কিন্তু দুজনে নামের এই অনুষ্ঠানটি উপস্থাপনের ধরনটা একেবারেই ভিন্ন মনে হয়েছে। আসলে এ কারণেই কাজটি করতে রাজি হওয়া। দুজনে অনুষ্ঠানে আড্ডা ও মজার পাশাপাশি শ্রীমঙ্গলের নান্দনিক সৌন্দর্য এবং দর্শনীয় স্থানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।সময় টেলিভিশনের জন্য নির্মিতব্য নিরব ও নিপুনের ‘দুজনে’ অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন বেলা তিনটায় প্রচারিত হবে। দুজনে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সরকার মিলটন। প্রসঙ্গত, নিরব ও নিপুন জুটির চারটি ছবি হচ্ছে—বড়লোকের দশদিন ও গরিবের একদিন, তুমি আসবে বলে, আত্মদান এবং এই তো ভালোবাসা। ছবিগুলোর মধ্যে প্রথমটি ছাড়া অন্য তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে।