নিরব ও রোমানা শিল্পী সমিতির ভোটার নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বা ভোটার হওয়ার জন্য ন্যূনতম তিনটি চলচ্চিত্র মুক্তি পেতে হবে। কিন্তু নিরব ও রোমানার আটটি করে ছবি মুক্তি পেলেও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার তাঁরা ভোট দিতে পারবেন না। জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির চূড়ান্ত ভোটার তালিকায় নিরব ও রোমানার নাম নেই। একই অভিযোগ করেছেন আরও কয়েকজন নতুন শিল্পী।এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিশা অভিযোগ করেন, ‘বর্তমান সভাপতি মিজু আহমেদ যখন বুঝতে পেরেছেন কিছু নতুন শিল্পী হয়তো তাঁকে ভোট দেবেন না, তিনি তাঁদের ভোটার করেননি।’এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মিজু আহমেদ। তিনি বলেন, ‘আমরা এই নতুন শিল্পীদের ভোটার করে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎ করেই সমিতির সাধারণ সম্পাদক রুবেল অসুস্থ হয়ে পড়েন। তাই নতুন এই শিল্পীদের ভোটার করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে নতুন ভোটার করা যায় না। রুবেল সুস্থ হওয়ার আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়।’