নিরব-বিন্দুর 'যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ নাটকের দৃশ্যে বিন্দু  ও নিরব
‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ নাটকের দৃশ্যে বিন্দু ও নিরব

‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী নিরব ও বিন্দু। এস এম আরিফুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউর রহমান বিদ্যুত্। আসছে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।
‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিরব, বিন্দু, মাহমুদ সাজ্জাদ, শাওন আশরাফসহ আরও অনেকে।

নাটকটিতে নিজের চরিত্র সম্পর্কে বিন্দু বলেন, ‘আমি এই নাটকে ভাঙা পরিবারের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। বারটেন্ডার একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। ছেলেটির লেখালেখির প্রতি প্রচণ্ড ঝোঁক থাকলেও কখনোই বই প্রকাশ করতে পারেনি। আমি তার লেখা বই প্রকাশের ব্যবস্থা করি। এর পরই তার জীবন থেকে হারিয়ে যাই আমি। ধীরে ধীরে সে বিখ্যাত লেখক হিসেবে প্রতিষ্ঠা পায়। বছরের পর বছর ধরে সে আমাকে খুঁজতে থাকে। অবশেষে সে আমাকে খুঁজে পায়।’

‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ নাটকের কাহিনিতে নিরব একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। ১২ বছর আগে তাঁর সফলতার পেছনে যে ছিল, সেই মেয়েটি হচ্ছে বিন্দু। কিন্তু একদিন বিন্দু তাঁর জীবন থেকে হারিয়ে যায়। বিন্দুকে খুঁজতে খুঁজতে নিরবের কেটে যায় দীর্ঘ ১২ বছর। হঠাত্ একদিন মৃত্যুপথযাত্রী বিন্দুর সঙ্গে কাকতালভাবে দেখা হয়ে যায় নিরবের।