নিরবের আফ্রিকা মিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের হয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী দলকে পাকড়াও করতে আফ্রিকা রওনা হচ্ছেন নিরব! কিন্তু তিনি হঠাৎ সন্ত্রাসী পাকড়াওয়ের মিশনে কেন? আদতে এমন একটি গল্পের ছবিতে অভিনয় করতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন তিনি। ছবির নাম মিশন আফ্রিকা। ছবিটি পরিচালনা করছেন মারুফ আহমেদ খান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, পোর্ট এলিজাবেথ, কেপটাউন ও ডারবানে ছবিটির শুটিং হবে। নিরব বললেন, ‘গানের শুটিং থেকে শুরু করে পুরো ছবির কাজ ওখানেই হবে। এ জন্য প্রায় এক মাস আফ্রিকাতে থাকব আমরা।’
নিরব জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবির পুরো দল আফ্রিকা রওনা হয়ে যাবে।
ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন অমৃতা খান।
এদিকে ২৯ নভেম্বর জাকির খান পরিচালিত নিরব-পপি অভিনীত চার অক্ষরের ভালোবাসা ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।