নিরবের ‘গেইম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। ছবিটির নাম ‘গেইম’। ‘গেইম’ যৌথভাবে পরিচালনা করবেন রয়েল ও অনিক। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা।অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘ছবিটির শুটিংয়ের জন্য এ মাসের ২৬ তারিখ দুবাই যাচ্ছি। একটানা তিন সপ্তাহ শুটিং শেষে ঢাকায় ফিরব। দুবাইয়ে এর আগে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। এবারই প্রথম কোনো ছবির শুটিংয়ে যাব। আমার বিশ্বাস, লোকেশন থেকে শুরু করে সবকিছুতেই দর্শকেরা একটা বৈচিত্র্য খুঁজে পাবেন।’‘গেইম’ ছবিটি ছাড়াও নিরব এখন আরও দুটি নতুন ছবির শুটিং করছেন। এগুলো হচ্ছে: সেলিম হায়দারের ‘না বলা ভালোবাসা’ এবং স্বপন আহমেদের ‘পরবাসিনী’। প্রথমটিতে নিরবের সহশিল্পী ববি এবং পরেরটিতে মেহজাবিন।