নিরাপত্তারক্ষীদের স্যালুট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং-বয় ও ছবির কলাকুশলীদের সঙ্গে সালমানের সদ্ভাব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডের সবার জানা। এবার ফিল্ম সিটির কর্মীরা সালমানের উদারতার আরেকটি নজির দেখলেন। খ্যাতিমান এই অভিনেতা রেডি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত সোমবার সন্ধ্যায় ছবির গানগুলোর উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাল্লু কয়েক শ শার্ট ও শাড়ি নিয়ে হাজির। ফিল্ম সিটির নিরাপত্তারক্ষীদের স্যালুট ঠুকেন খানে খানা। তারপর সবার হাতে একে একে শার্ট ও শাড়িগুলো তুলে দেন। সবার তখনো বিস্ময়ের ঘোর কাটেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফিল্ম সিটিতে বডিগার্ড ছবির কাজ করার সময় তাঁদের প্রতি চোখ পড়ে আমার। অনেকে এখানে কঠোর পরিশ্রম করেন। কিন্তু তাঁদের দিকে ফিরেও তাকাই না আমরা। যাঁরা আমাদের সারাক্ষণ সাহায্য করেন তাঁদের অভিনন্দন জানাব না তো কাকে জানাব!’ ওয়েবসাইট।