নিরাপদে রাস্তা পারাপারে শিশুদের সচেতন করছে হালুম ও টুকটুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে প্রচারিত শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর-এর জনপ্রিয় চরিত্র হালুম ও টুকটুকি এবার বিভিন্ন স্কুলে যাচ্ছে। এরই মধ্যে ঢাকার যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, সাভার, ডেমরা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে হই-হুল্লোড়, আড্ডা, নাচ-গান আর আনন্দ করেছে তারা। সঙ্গে ছিল নানা ধরনের খেলা। গতকাল বৃহস্পতিবার হালুম আর টুকটুকি যায় তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে। কীভাবে নিরাপদে রাস্তা পার হতে হয়—এ বিষয়ে তারা কথা বলেছে স্কুলের শিশুদের সঙ্গে।হালুম ও টুকটুকিকে শিশুদের কাছাকাছি নিয়ে যেতে ৪ আগস্ট থেকে বিভিন্ন স্কুলে যাচ্ছে বাংলাদেশে অনুষ্ঠানটির নির্মাতাপ্রতিষ্ঠান নয়নতারা কমিউনিকেশনস।এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা শান্তিময় চাকমা জানান, সুস্থ ও নিরাপদ থাকতে সাহায্য করার জন্য বাংলাদেশের শিশুদের কাছে এ-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সিসিমপুর অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। এবার সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন করার লক্ষ্যে সিসিমপুর আট দিনের ওয়াক অ্যারাউন্ডের আয়োজন করেছে।