প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিয়মিত নাট্যচর্চারত একটি নাট্যদল নিরাভরণ থিয়েটার। সম্প্রতি দলটি অষ্টম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল এবং পরীক্ষণ থিয়েটারে আজ থেকে শুরু হচ্ছে নাট্যোৎসব।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ছয় দিনের এই উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ।