নিরামিষাশী অভিনেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের নিরামিষাশী অভিনেতার নাম কী, জানেন! প্রাণী অধিকার সংরক্ষণে সোচ্চার সংগঠন পেটার ভাষ্যমতে, তিনি শহীদ কাপুর। বিশ্বের নামীদামি তারকাদের নিয়ে পেটা তাদের প্রচারণা চালায়। ভারতীয় অভিনেতাদের মধ্যে এবার বেছে নেওয়া হলো শহীদকে। যথারীতি পেটার হয়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সেখানে তাঁর ভক্ত ও জনসাধারণকে নিরামিষাশী হওয়ার আহ্বান জানান শহীদ। ‘মাছ, মুরগির বাচ্চা, গরুসহ সব পশুপাখি ভালোবাসি আমি। আর তাই নিরামিষাশী হয়ে গেছি। নিজের রসনার তৃপ্তির জন্য প্রাণী বধ করাটা অনুচিত—যেদিন থেকে এই বোধটা আমার মধ্যে এল, সেদিন থেকেই নিরামিষাশী বনে গেলাম।’ বললেন শহীদ কাপুর। ওয়েবসাইট।