নিরামিষাশী অমৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণীর অধিকার আদায়ে সোচ্চার সংগঠন পেটার হয়ে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করেছেন বলিউডের অভিনেত্রী অমৃতা রাও। টি-শার্ট ও শর্টস পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ভক্ত, দর্শকদের নিরামিষাশী হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘আমি অমৃতা রাও এবং আমি একজন নিরামিষাশী।’ তিনি এও বলেছেন, ‘খাওয়ার তালিকা থেকে মাংস জিনিসটাকে বাতিল করে দিন। দেখবেন আগের চেয়ে দেখতে আপনাকে অনেক ভালো দেখাবে। অনেক স্বস্তিবোধ করবেন আপনি।’ এর আগে শহীদ কাপুর, লারা দত্ত, পামেলা অ্যান্ডারসন, অনিল কুম্বলের মতো তারকারা পেটার জন্য কাজ করেছেন। ওয়েবসাইট।