নিরাময়কেন্দ্র থেকেও মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন-আদালত, পুলিশ যেন পিছু ছাড়তে চাইছে না তাঁর। মাদকাসক্তি নিয়ে তিন বছর ধরে এন্তার ঝামেলা পোহাতে হচ্ছে মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা লিন্ডসে লোহানকে। এই তো দিন কয়েক আগে ১৩ দিন জেল খেটে বেরোলেন। এর পরপরই তাঁকে লস অ্যাঞ্জেলেসের একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে ২২ দিন থাকার পর গত মঙ্গলবার ছাড়া পান তিনি।লস অ্যাঞ্জেলেসের ওই হাসপাতাল থেকে বিকেলের দিকে বের হন লোহান। তাঁকে হাসপাতালের পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। এ সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ছিল। হাসপাতাল থেকে বেরিয়ে বাইরে অপেক্ষমাণ একটি লিমুজিনে চড়ে বসেন লোহান।অ্যালকোহলের ওপর পরপর কয়েকটি ক্লাস না করায় এবং অস্বাভাবিক আচরণ করার দায়ে কিছু দিন আগে আদালত লোহানকে ৯০ দিন কারাভোগের নির্দেশ দেন। পরে সেটা কমিয়ে ১৩ দিনে আনা হয়। এর আগে মাতাল হয়ে গাড়ি চালানো ও কোকেন রাখার অভিযোগে ২০০৭ সালে পুলিশ গ্রেপ্তার করে লোহানকে। এর পর থেকে তিন-তিনবার তাঁকে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে নেওয়া হয়েছে। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা লোহানের অস্বাভাবিক আচরণ ও মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি নাকচ করে দেন। এর পরপরই হাসপাতাল থেকে দ্রুত ছেড়ে দেওয়া হয় তাঁকে। ওয়েবসাইট।