নিরাশ হ্যালি বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মা-বাবাই সন্তানকে সেরা জিনিসটা দিতে চান। সেই ইচ্ছা হলিউড অভিনেত্রী হ্যালি বেরিরও আছে। ছোট্ট মেয়ে নাহলাকে নিয়ে যেতে চেয়েছিলেন খ্যাতিমান অভিনেতা সিডনি পয়টারের কাছে। কারণ, সিডনি তাঁর অভিনয়জীবনের আইডল। বড় মাপের এই মানুষটির সঙ্গে মেয়েকে নিয়ে কিছুক্ষণ কাটাতে চেয়েছিলেন হ্যালি বেরি। যেন মেয়ে তাঁর বড় হয়ে সিডনির সঙ্গে ছবি দেখে ক্ষণটির কথা স্মরণ করতে পারে, গর্ববোধ করতে পারে। কিন্তু পাপারাজ্জিদের জন্য সেটা আর হলো না। সিডনি ও হ্যালি বেরির সাক্ষাতের খবর জানতে পেরে কয়েকজন পাপারাজ্জি সিডনির বাড়ির পাশে ওত পেতে ছিল। বাধ্য হয়ে মেয়েকে নিয়ে ভগ্ন হূদয়ে ফিরতে হলো হ্যালি বেরিকে। ওয়েবসাইট।