নির্ঘুম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ালি উপলক্ষে কৌন বনেগা ক্রোড়পতিতে (কেবিসি) ছিল বিশেষ আয়োজন। সে জন্য রাত-দিন হাড়ভাঙা খাটুনি গেছে। সেই ধকল সইতে পারেনি তাঁর ৬৭ বছরের শরীর। শুরু হয় ডান পাঁজরে ব্যথা। সেই ব্যথায় সারা রাত ঘুমাতে পারেননি অমিতাভ বচ্চন। সকালে গেলেন ব্যায়ামাগারে। ভেবেছিলেন, গা নড়াচড়া করলে ব্যথাটা কমবে। তা তো হলোই না। উল্টো ব্যথা গেল বেড়ে। বাধ্য হয়ে ব্যথানাশক ওষুধ খেতে হলো তাঁকে। সম্প্রতি ব্লগে লেখা এক বার্তায় অমিতাভ বচ্চন এ তথ্য জানান। ওয়েবসাইট।