নির্ঝরের 'হূদয়ে রবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ঝর চৌধুরী
নির্ঝর চৌধুরী

১০ বছর বয়সে দাদার হাত ধরে ছায়ানটে যেতেন নির্ঝর চৌধুরী। দাদার স্বপ্ন ছিল, নির্ঝর গান শিখবে। রবীন্দ্রসংগীত। দাদার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ছায়ানট থেকে রবীন্দ্রসংগীতের ওপর কোর্স শেষ করে এখন সেখানেই শিক্ষকতা করছেন।
নির্ঝর জানালেন, মাত্র ১৬ বছর বয়সে ছায়ানটের শিক্ষক হয়েছেন তিনি। এরপর পেরিয়ে গেছে ১৩ বছর। এর মধ্যে দক্ষিণ ভারতের কর্ণাটকি ঘরানার শাস্ত্রীয় সংগীতের ওপর তালিম নিয়েছেন তিনি। নিজেই গানের সুর ও সংগীত পরিচালনা করেন। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর সুর করা গান নিয়ে পাঁচটি মিশ্র অ্যালবাম।
আজ আসছে নির্ঝর চৌধুরীর গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে অ্যালবাম হূদয়ে রবি। প্রকাশ করেছে বেঙ্গল মিউজিক। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খুলবেন এনামুল করিম নির্ঝর।