নির্বাচন করছেন না সুচরিতা ও শিবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না সুচরিতা ও শিবা শানু। শাকিবের প্যানেলে সহসভাপতি পদে সুচরিতার নির্বাচন করার কথা ছিল। একই প্যানেলের অপর প্রার্থী সহসাধারণ সম্পাদক পদ থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শিবা শানু। ফলে শাকিব খানের বিপক্ষ মিজু আহমেদ ও ড্যানি সিডাক প্যানেলের সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সুচরিতা নির্বাচন না করায় এখন সহসভাপতি পদের প্রার্থী তিনজন—মিজু আহমেদের প্যানেলে আনোয়ারা ও প্রবীর মিত্র এবং শাকিবের প্যানেলে মৌসুমী। তাঁদের মধ্যে দুজনকে নির্বাচন করবেন শিল্পীরা।