নির্বাচনে চন্দ্রবিন্দুর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে সরব উপস্থিতি থাকছে কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর। না, চন্দ্রবিন্দু ভোটাভুটির লড়াইয়ে নামেনি। নিজেদের কাজটাই তারা করছে। গানের মাধ্যমে সচেতন করে তুলছে তরুণ ভোটারদের। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ একটি কর্মসূচির আওতায় কাজ করছে চন্দ্রবিন্দু। তরুণ ভোটারদের লক্ষ্য করে বানিয়েছে নতুন গান—‘শুয়ে শুয়ে নিন্দের শর্টকাট ছাড়ো’।
জাতীয় অগ্রগতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো এই গানটির কথা চন্দ্রীলের। সুর করেছেন উপল, শিবু ও সুরজিৎ। গেয়েছেন অনিন্দ্য, উপল ও প্রস্মিতা। টিএনএন।