নির্বাচনে তাঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাক, সোহেল রানা, ফারুক ও উজ্জল—চারজনই অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ৩ জুন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁরা।রাজ্জাক বলেন, ‘একটি প্ল্যাটফর্মে আমরা সবাই থাকব। আশা করছি, নির্বাচনের জন্য একটি ভালো প্যানেল করতে পারব। নির্বাচনে সবার রায় যদি আমরা পাই, তাহলে চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য কাজ করতে পারব।’ফারুক বলেন, ‘আমি যেখানে, রাজ্জাক ভাই সেখানে, উজ্জল সেখানে, পারভেজ ভাইও সেখানে থাকবেন—এটাই স্বাভাবিক। আমরা সবাই এক। চলচ্চিত্রশিল্পকে রক্ষা করা জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’সোহেল রানা বলেন, ‘একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আশা করছি, শিগগিরই আমরা পূর্ণাঙ্গ একটি প্যানেলের তালিকা প্রকাশ করতে পারব।’নির্বাচনে অংশ নিচ্ছেন উজ্জলও। তবে তিনি কোন প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন, তা এখনো জানা যায়নি।