নির্বোধ শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো অভিনেতা হওয়ার পেছনে রহস্যের কথা জানালেন শাহরুখ খান। আরও ভালো অভিনয়ের জন্য ছেলেমেয়ে দুটো উৎসাহ জুগিয়েছে তাঁকে। কারণ, কোনো ছবি দেখে অভিনয় ভালো না লাগলে তারা কঠোর সমালোচনা করে। শিশুদের এই সমালোচনা বেশ গুরুত্বের সঙ্গে নেন শাহরুখ। কারণ, তারা যা বলে তা মন থেকেই বলে। কোনো লুকোছাপা থাকে না। ‘ওদের নিষ্ঠুর কথাগুলো আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করেছে’ বলে মন্তব্য করলেন কিং খান। একটি ম্যাগাজিনে এই অভিনেতা লিখেছেন, ‘অভিনেতা হওয়ার কথা জীবনেও ভাবিনি। ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলাম। ইনজুরির কারণে সেই স্বপ্ন পূরণ হলো না। মাঠ ছেড়ে মঞ্চে কাজ শুরু করলাম। পরে কয়েকটি টিভি সিরিজে কাজ করার সৌভাগ্য হলো। সে সময় অর্থনীতির ওপর ডিগ্রি নিলাম এবং সিনেমার ওপর পড়াশোনা শুরু করলাম। তারপর মুম্বাই। বাকি কাহিনি তো সবার জানা।’ শাহরুখ খান আরও লিখেছেন, ‘তরুণ বয়সে এখনকার চেয়ে আরও বেশি নির্বোধ ছিলাম আমি।’ ওয়েবসাইট।