নির্ভয় সোনাক্ষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন শোর মঞ্চে হাঁটার সময় আচমকা পা ফসকে পড়ে গিয়েছিলেন। কয়েক দিন আগে বেঙ্গালুরুতে ঘটেছিল এই অঘটন। কিন্তু এই পা ফসকানোর ঘটনায় দমে যাওয়ার পাত্র নন সোনাক্ষি সিনহা। দাবাং ছবির নায়িকা সোনাক্ষি এই পা ফসকানোকে দেখছেন কেবল একটা দুর্ঘটনা হিসেবেই। সে কারণে মঞ্চ থেকে দূরে সরে থাকতে রাজি নন তিনি। সোনাক্ষি জানিয়েছেন, শিগগির তিনি প্রথমবারের মতো মঞ্চে পারফর্ম করতে আসছেন। আর সেটি হবে ‘সাহারা ওয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে।‘এটাই হবে মঞ্চে আমার প্রথম পরিবেশনা। আর সেটা ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব আমি।’ বলেছেন সোনাক্ষি। ওয়েবসাইট।