নির্মল যাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সার্কিট হাউসের পাশে, জিমনেশিয়াম অডিটোরিয়ামে কাল থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘নির্মল যাত্রা উৎসব’। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ১৫ নভেম্বর পর্যন্ত হবে এ আয়োজন।
উৎসবের উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হবে নিচু তলার মানুষ যাত্রাপালাটি। রঞ্জন দেবনাথ রচিত জনপ্রিয় এই পালার নির্দেশনা দিয়েছেন শাহ আলম।
উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে একটি করে যাত্রাপালা। উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক আমীর আহাম্মদ চৌধুরী বলেছেন, এসব পালায় দেশের নন্দিত যাত্রানটেরা অভিনয় করবেন।