নির্মাণশ্রমিকদের নিয়ে রিয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা ছিল না—এ কথা নিজেই বলেছিলেন রিয়াজ। কিন্তু কিছু মানুষের ভালোবাসার কারণে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। রিয়াজ বললেন, ‘যে মানুষগুলোর ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, তাঁদের জন্যই আমি ঈদে একটি কাজ করছি।’এটিএন বাংলার জন্য নির্মাণশ্রমিকদের নিয়ে তৈরি হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান শাহ্ সিমেন্ট নির্মাণের তারকা। অনুষ্ঠানটির কিছু অংশের শুটিং হলো সোমবার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে। রিয়াজ বললেন, ‘এখানে কিছু বিশেষ পর্ব থাকবে। কিন্তু চমক দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে চাইছি না। শুধু এতটুকু বলব, একটি অংশ থাকবে খেলার মাঠে। এখানে আমি রেফারির ভূমিকায় আছি। এটি একটি মজার পর্ব।’