নির্মাতা ও শিল্পীদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে এবার একটি চুক্তি সই হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের তিনটি সংগঠনের সাধারণ সম্পাদকেরা এই চুক্তিতে সই করেন। যদিও অনুষ্ঠানে উপস্থিত অনেকেই একে মনে করছেন সমঝোতা স্মারক।এখানে সই করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের পক্ষে তারিক আনাম খান, ডিরেক্টরস গিল্ডের পক্ষে গাজী রাকায়েত এবং অভিনয়শিল্পী সংঘের পক্ষে তুষার খান। এ সময় তিনটি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারক অনুযায়ী এখন থেকে প্রতি মাসের প্রথম সোমবার শুটিং কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া জাতীয় দিবসে কোনো কাজ হবে না। সেই সঙ্গে আর্থিক বিষয়, শুটিংয়ের সময় বিভিন্ন নিয়মকানুন মেনে চলা, বাধ্যবাধকতা, পরস্পরের প্রতি দায়বদ্ধতাসহ প্রায় ৫০টি বিষয় মেনে চলার কথা রয়েছে। শুটিং চলাকালে মুঠোফোনে কথা বলার ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।সমঝোতা স্মারকের সব কটি বিষয় মেনে চলার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে তিনটি সংগঠনই।