নির্যাতনের মুখোমুখি যুক্তামুখী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৯ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল ভারতের যুক্তামুখীর মাথায়। তারপর অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ২০০৮ সালে বলিউডকে একধরনের বিদায়ই বলেছেন তিনি। তাই অনেক দিন ধরেই আলোচনার টেবিলে নেই যুক্তা। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের পুলিশ জানায়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এই সাবেক বিশ্বসুন্দরী! পুলিশের মতে, ‘তাঁর অভিযোগটি লিপিবদ্ধ করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামী তাঁকে প্রায়ই মারধর করেন।’ তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। আইএএনএস।