নির্লোভ কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

সাফল্যের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ে। আর অর্থনীতির সূত্রই বলছে, চাহিদা বৃদ্ধি একই সঙ্গে বাড়িয়ে দেয় দামও। কুইন ছবির সাফল্যের পর কঙ্গনা রনৌতের বাড়ির দরজায় প্রযোজকদের লম্বা লাইন পড়েছে ঠিকই, তবে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বলে যে খবর রটেছে, সেটি একেবারেই সত্যি নয় বলে দাবি করলেন এই অভিনেত্রী।
কঙ্গনা বলেন, ‘এ রকম কিছুই হয়নি। কুইন-এর পর আমি মোটেও আমার পারিশ্রমিক বাড়াইনি। টাকাটাই আমার কাছে সব নয়। অনেকেই ভেবেছিল এই ছবির পর আমি হয়তো ১০টা ছবি হাতে নেব। কিন্তু আমি মোটেও তা করছি না।’ পিটিআই।