নিলামে উঠছে কিমের বাগদানের আংটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাসিয়ান
কিম কার্দাসিয়ান

বাগদানের সময় মার্কিন টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাসিয়ানকে ২০ ক্যারেট ওজনের হীরার আংটি উপহার দিয়েছিলেন বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। ২০১১ সালের আগস্টে বিয়ে করেন তাঁরা। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি এক খবরে ‘কন্ট্যাক্টমিউজিক’ জানিয়েছে, এবার কিমকে দেওয়া বাগদানের আংটিটি নিলামে তুলছেন ক্রিস।

আগামী মাসে আংটিটি নিলামে তুলবে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স অকশন। ধারণা করা হচ্ছে, এর দাম উঠবে তিন থেকে পাঁচ লাখ ডলার। অবশ্য আংটি বিক্রেতার নাম গোপন রেখেছে ক্রিস্টি’স অকশন।

ক্রিসের সঙ্গে বিচ্ছেদের পর মার্কিন র‌্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টের সঙ্গে প্রণয়ে জড়ান ৩২ বছর বয়সী কিম। তিনি গত ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের কেদারস সিনাই মেডিকেল সেন্টারে কন্যা সন্তানের জন্ম দেন। কেনি ও কিম তাঁদের মেয়ের নাম রেখেছেন নর্থ ওয়েস্ট।