নিলামে উঠছে ‘হাঙ্গার গেমস’খ্যাত গ্রামটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাঙ্গার গেমস’ ছবির শুটিং হয়েছিল নর্থ ক্যারোলাইনায় অবস্থিত হেনরি রিভার মিল গ্রামে। সায়েন্স ফিকশন ছবিটিতে এই গ্রামটিকে দেখানো হয়েছে ‘ডিস্ট্রিক্ট ১২’ হিসেবে। এবার চাইলে পুরো এই গ্রামের মালিক হতে পারবেন আগ্রহীরা। আসছে জুনে গ্রামটিকে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৭২ একর আয়তনের গ্রামটি অন্তত ১ দশমিক ২ মিলিয়ন ডলারে বিকোবে বলেই আশা করছে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান হলিউড অকশন হাউস। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।গ্রামটিতে রয়েছে ২২টি ভবন, পাহাড়, পুকুর ও গাছের বাগান। ‘হাঙ্গার গেমস’ ছবিটির কল্যাণে এখন অনেকেই গ্রামটিকে দেখতে যাচ্ছেন। এতে দারুণ অভিভূত গ্রামটির বর্তমান মালিক ৮৩ বছর বয়সী ওয়েড শেফার্ড।উল্লেখ্য, নর্থ ক্যারোলাইনার হিলডেনব্র্যানে অবস্থিত হেনরি রিভার মিল গ্রামটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রে শিল্পনির্ভর সমাজব্যবস্থার শুরুর দিকের উদাহরণ হিসেবে ধরা হয় এই গ্রামটিকে। ১৯০৫ সালে এই গ্রামে যাত্রা শুরু করেছিল হেনরি রিভার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সে সময় সুতার কারখানাটির জন্য তিনতলা ভবন ছাড়াও ৩০ ফুট উচ্চতাবিশিষ্ট কংক্রিটের বাঁধও নির্মাণ করা হয়। ১৯৭৭ সালে আগুনে পুড়ে যায় কারখানাটি। বর্তমানে জনশূন্য গ্রামটিকে নর্থ ক্যারোলাইনার ইন্ডাস্ট্রিয়াল হেরিটেজ হিসেবে বিবেচনা করা হয়। নর্থ ক্যারোলািনা পর্যটনেরও গুরুত্বপূর্ণ অংশ এই গ্রামটি। সম্প্রতি ‘হাঙ্গার গেমস ট্যুর’ নামে চার দিনের একটি ভ্রমণ প্যাকেজ ছেড়েছে পর্যটন সাইট ভিজিটএনসি।