নিলামে কাইলি মিনোগের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন নগর প্যারিসে আয়োজন করা হয়েছিল বিশেষ এক নিলাম। এইডস রোগীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহই ছিল এই নিলাম আয়োজনের পেছনের কারণ। নিলাম অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্বের প্রথম সারির তারকা পোশাক ডিজাইনাররা। তবে অর্থ সংগ্রহের দিক দিয়ে বাকি সবাইকে পেছনে ফেলে দিয়েছেন যিনি, তিনি অস্ট্রেলিয়ান পপতারকা কাইলি মিনোগ। কাইলি তাঁর একটি পোশাক নিলামে তুলেছিলেন তহবিল সংগ্রহের জন্য। পোশাকটি বিক্রি হয়েছে প্রায় ২৫ হাজার ডলার দামে। প্যারিসের চেজ ম্যাক্সিম রেস্টুরেন্ট অ্যান্ড ক্লাবে আয়োজিত হয় এই নিলাম। ওয়েবসাইট।