নিলামে কাইলির পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলামে উঠেছে অস্ট্রেলিয়ান পপতারকা কাইলি মিনোগির পোশাক। এইডস রোগীদের তহবিল সংগ্রহের জন্য এ নিলামের আয়োজন করা হয়। এ নিলাম অনুষ্ঠানে বিশ্বে প্রথম সারির সব পোশাক ডিজাইনার তাঁদের পোশাক প্রদর্শন করেন। আর বিশ্বের নামি-দামি সব ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা পোশাক টপকে কাইলি মিনোগির পোশাক সেরা নির্বাচিত হয়। ফ্রান্সে আয়োজিত এ নিলাম অনুষ্ঠানে মিনোগির ডিজাইন করা এ পোশাকটি বিক্রি হয় ২৫ হাজার ডলারে।