নিলামে কারিনার শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রা ওয়ান ছবির গানের দৃশ্যের কারিনা কাপুরের এই শাড়িটির নিলাম হবে
রা ওয়ান ছবির গানের দৃশ্যের কারিনা কাপুরের এই শাড়িটির নিলাম হবে

‘চম্মক চলো’ গান আর নাচটাই শুধু নয়, নজর কেড়েছিল কারিনা কাপুরের পরনের শাড়িটাও। রা ওয়ান ছবির সেই শাড়ি এবার নিলামে তুলছেন কারিনা। শ্বশুরবাড়ি পতৌদি পরিবার দাতব্য কাজের জন্য নিলামের আয়োজন করেছে লন্ডনে। নিলামে এই শাড়ি বিক্রির পুরো টাকাই ব্যয় করা হবে মহৎ কাজে। দান করা হবে চক্ষু হাসপাতালে। এই নিলামে সাইফসহ পতৌদি পরিবারের বিভিন্ন জিনিস তো থাকছেই, ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়ও তাঁদের সই করা জিনিস দান করেছেন নিলামের জন্য। বলিউড হাঙ্গামা।