নিলামে কারিনার শাড়ি!
মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবির ‘হালকাত জাওয়ানি’ আইটেম গানে উজ্জ্বল গোলাপি রংয়ের শাড়ি পরে নাচতে দেখা গেছে কারিনা কাপুরকে। এরই মধ্যে গানটির দৃশ্যায়ণের সময় কারিনার পরিহিত পোশাকটি বলিউডপাড়ার অন্যতম প্রধান আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি এক খবরে মিড-ডে জানিয়েছে, এবারে নিলামে উঠতে যাচ্ছে কারিনার ‘হালকাত জাওয়ানি’ শাড়িটি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই নিলাম থেকে যে আয় হবে তার পুরোটাই একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কারিনার। তাঁর জন্য শাড়িটির নকশা করেছেন ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীষ মালহোত্রা। এদিকে, প্রায় একই ধরনের একটি শাড়ি পরে মারাঠি ছবি ‘হূদয়নাথ’-এর ‘ইয়ানা ইয়ানা’ আইটেম গানে অংশ নিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। এই প্রথম কোনো মারাঠি আইটেম গানে অংশ নিলেন ঊর্মিলা।