নিলামে জন লেননের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে উঠছে বিখ্যাত বিটলস ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গায়ক, লেখক, গীতিকার ও সুরকার জন লেননের প্রথম গাড়ি। গাড়িটির মডেল হচ্ছে ফেরারি ৩৩০ জি টু প্লাস টু কোপ । গুণী এই লোকটির জীবনের প্রথম দিকে কেনা প্রথম গাড়িটির নিলামের দিন ঠিক করা হয়েছে ৫ ফেব্রুয়ারি। জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর জন লেনন প্রথম এই গাড়িটি কিনেছিলেন। আগামী মাসের ৫ তারিখে নিলামে উঠতে যাওয়া গাড়িটির প্রত্যাশিত মূল্য ধারণা করা হচ্ছে, ৯৯ হাজার পাউন্ড থেকে এক লাখ ৪১ হাজার পাউন্ড। প্যারিসের বোনহ্যামস নামক স্থানে গাড়িটির নিলাম হবে।উল্লেখ্য, জন লেনন ১৯৪০ সালের ৯ অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে বাড়ি ফেরার পথে আততায়ীর হাতে তিনি গুলিবিদ্ধ হন। পরে পার্শ্ববর্তী রোজভেল্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।