নিলামে জ্যাকসনের জ্যাকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের একটি লাল রঙের জ্যাকেট ভক্তদের সামনে নিয়ে আসা হচ্ছে এবার। থ্রিলার ভিডিওতে জ্যাকসন যে লাল রঙের জ্যাকেটটি গায়ে চাপিয়েছিলেন, সেটা এবার নিলামে উঠছে। দাম হাঁকা হয়েছে চার লাখ ডলার! জুনের ২৫ ও ২৬ তারিখে অনুষ্ঠিত হবে এই নিলাম। জ্যাকসন-ভক্তদের আরও একটি খবর, সঙ্গে জ্যাকসনের একটি পরচুলা ও দস্তানা উঠছে নিলামে। ‘দিস ইজ ইট’-এর সংবাদ সম্মেলনের সময় যে পরচুলাটি পরেছিলেন জ্যাকসন, সেটির দাম হাঁকা হবে চার হাজার থেকে ছয় হাজার ডলারের মধ্যে। আর লন্ডনে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন ব্যবহূত দস্তানা জোড়ার দাম ডাকা হবে ২০ থেকে ৩০ হাজার ডলারের মধ্যে। ওয়েবসাইট।