নিলামে জ্যাকসনের সামগ্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড মূল্যে নিলাম হলো প্রয়াত পপ কিং মাইকেল জ্যাকসনের পরিধেয় কিছু সামগ্রী। এর মধ্যে আছে টুপি ও দস্তানা। চার লাখ মার্কিন ডলারেরও বেশি দামে এগুলো বিক্রি হয়েছে।জানা গেছে, নিলামে মাইকেলের ব্যবহূত একটি টুপি ৭২ হাজার এবং এক জোড়া দস্তানা তিন লাখ ৩০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। আশির দশকে পপ সম্রাট তাঁর ‘ব্যাড’ টুরের সময় এগুলো পরেছিলেন। সম্প্রতি নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান জুলিয়েন তাঁদের ‘আইকনস অ্যান্ড আইডলস’ কার্যক্রমের অংশ হিসেবে এই নিলামের আয়োজন করেন। এই নিলামে জ্যাকসনের স্বাক্ষর সংবলিত একটি জ্যাকেট বিক্রি হয়েছে ৯৬ মার্কিন মার্কিন ডলারে।উল্লেখ্য, বেভারলি হিলসে অনুষ্ঠিত এই নিলামে পপ সম্রাটের স্মৃতিবিজড়িত ১০০টিরও বেশি স্মৃতিপণ্য নিয়ে সাজানো হয়েছিল।