নিলামে বিটলসের অ্যালবাম বিকোল ৩ লাখ ডলারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলসের জনপ্রিয়তা যে সময়ের সঙ্গে বেড়েই চলেছে সম্প্রতি আবার তার প্রমাণ মিলল। নিলামে ব্যান্ডটির একটি অ্যালবামের দাম উঠেছে প্রায় তিন লাখ ডলার।সম্প্রতি এই নিলামের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশন। নিলামে বিটলসের অষ্টম স্টুডিও অ্যালবাম ‘সার্জেন্ট পেপার’স লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’-এর একটি কপি বিক্রি হয়েছে দুই লাখ নব্বই হাজার পাঁচশো ডলারে। কপিটির বিশেষত্ব হলো, এর চকচকে প্রচ্ছদে অটোগ্রাফ দিয়েছিলেন বিটলসের চার সদস্য জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন এবং রিংগো স্টার। অ্যালবামটি মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালের ১ জুন। জানিয়েছে ‘হলিউড রিপোর্টার’। এর আগে ২০১১ সালে আয়োজিত এক নিলামে বিটলস সদস্যদের অটোগ্রাফ সংবলিত ‘মিট দ্য বিটলস’ অ্যালবামের একটি কপি বিক্রি হয়েছিল দেড় লাখ ডলারে।