নিলামে সোনমের পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুরের ওয়ার্ডরোবে কতশত জামা! সেখান থেকে এই তারকা ৫০টি নিলামে তুলছেন। আসছে বড়দিনে গরিব শিশুদের জন্য কিছু করতে চান তিনি। গত শনিবার এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমগুলোতে। সোনমের পোশাকের এই নিলাম হবে অনলাইনে। সহযোগী হিসেবে থাকছে তাঁর বন্ধু পারনিয়া কোরেশির অনলাইন ফ্যাশন হাউস পারনিয়াস পপ-আপ শপ। সোনম বললেন, ‘পারনিয়া আর আমি চাইছিলাম এই মৌসুমে শিশুদের জন্য কিছু করব। তাই ভাবলাম, আমার ওয়ার্ডরোব থেকে ৫০টি পোশাক দিয়ে নিলাম করলে নিশ্চয়ই ভালো হয়। নিলাম থেকে যে অর্থ আসবে, তা যাবে স্মাইল ফাউন্ডেশন নামের এক বেসরকারি সংস্থার কাছে। আমরা মূলত গরিব শিশুদের পড়াশোনার জন্যই এই অর্থটা দেব বলে ঠিক করেছি।’ আইএএনএস।