নিশিগন্ধার সূচনা সংগীতে চন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন চন্দনা মজুমদার। কামাল খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটির নাম ‘নিশিগন্ধা’। ওরে মন তুই শুধু উড়ে যাস রে / তুই জানিস তুই কি যে চাস রে ... শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মোশতাক আহমেদ।ভাসমান যৌনকর্মীদের জীবন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘নিশিগন্ধা’ নাটকটি। সূচনা সংগীতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে চন্দনা মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি কিন্তু নিয়মিত নাটকের গানে কণ্ঠ দিচ্ছি। সর্বশেষ নিশিগন্ধা নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলাম। আমি সাধারণত লোকগান করি। কিন্তু নিশিগন্ধা নাটকের সূচনা সংগীতটি অনেকটা আধুনিক ঘরানার। গানটি গেয়ে আমার ভালো লেগেছে।’ চন্দনা আরও বলেন, ‘গানের কথাগুলো একটু অন্যরকম ছিলো। সুর আর সংগীত পরিচালনাও খুব ভালো লেগেছে।কামাল খানের রচনা ও পরিচালনায় নিশিগন্ধা নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে।প্রসঙ্গত, মাসতিনেক আগে বেঙ্গল মিউজিক থেকে প্রকাশিত হয়েছে চন্দনা মজুমদারের সর্বশেষ একক গানের অ্যালবাম ‘অপার লীলে’। চন্দনা জানালেন, ‘নতুন আরেকটি গানের অ্যালবামের কাজও পুরোপুরি শেষ হয়েছে। শাহ আবুদল করিমের গান নিয়ে অ্যালবামটি তৈরি করা হয়েছে। এখন শুধু নাম রাখাটা বাকি।’