নিষিদ্ধ রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিত হাসান একজন আদর্শবান পুলিশ অফিসার। আইনের ফাঁক গলে সন্ত্রাসীরা জেলখানা থেকে ছাড়া পেলে অমিত এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একসময় অমিত নিজেই সন্ত্রাসীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। অন্যদিকে, অমিতকে ধরার জন্য পুলিশ বিভাগ থেকে আলেকজান্ডার বোকে পাঠানো হয়। শুরু হয় আরেক গল্প। আর এমনি একটি গল্প নিয়ে পরিচালক স্বপন চৌধুরী নির্মাণ করেছেন নিষিদ্ধ রাস্তা ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, আলেকজান্ডার বো, শায়লা, জিনিয়া, মিজু আহমেদসহ অনেকে।