নিষিদ্ধ লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেলের খরচ কি তাঁকেই দিতে হবে? তা প্রযোজকদেরই তো মেটানোর কথা। তেমনই ভেবেছিলেন লিন্ডসে লোহান। আর তাই ৪৭ দিন থেকে বিল না দিয়েই চলে এসেছিলেন হলিউডের শ্যাতো মারমন্ট হোটেল থেকে। টেলিভিশন মুভি লিজ অ্যান্ড ডিক-এর জন্য শুটিং করছিলেন তিনি। তাই ওই হোটেলে থাকা। হোটেলে থাকা, খাওয়া, কম্পিউটার ব্যবহার ইত্যাদি মিলে বিল এসেছে ৪৬ হাজার ডলার। আর সেটা দেননি বলে হোটেল কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ করেছে। তবে বিল এখন কে পরিশোধ করবেন, তা জানা যায়নি। ব্যাং শোবিজ।