নিষেধাজ্ঞা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে কারাগার থেকে মুক্তি পেলেন। গত মঙ্গলবার ছাড়া পেলেন মাদক নিরাময়কেন্দ্র থেকে। তবু পুরোপুরি মুক্ত হতে পারলেন না মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান। বেভারলি হিলসের আদালত লোহানকে আগামী ১ নভেম্বরের আগে লস অ্যাঞ্জেলেস ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, লোহানকে সপ্তাহে দুই দিন নিরাময়কেন্দ্রে এসে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে এবং আচার-আচরণের ওপর দুই দিন দুটি ক্লাসে উপস্থিত থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলেই ফের ৩০ দিনের জন্য জেলে পোরা হবে তাঁকে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ১ নভেম্বরের পর লোহান লস অ্যাঞ্জেলেসের বাইরে যাওয়ার অনুমতি পেতে পারেন। আদালত ওই দিন শুনানির দিন ধার্য করেছেন। লোহানের বিরুদ্ধে মাদক গ্রহণ ও মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। ওয়েবসাইট।