নিহতের ক্ষতিপূরণ দিতে সালমানের অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সালমান পরিবারের ল্যান্ড ক্রুজার গাড়িটি কেড়ে নিয়েছে ৭০ বছর বয়সী বৃদ্ধা চন্দ্র বালার প্রাণ। এই দুর্ঘটনায় নিহতের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেই জানিয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান।এ প্রসঙ্গে সালমানের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, ‘নিতান্তই ভুলবশত এ দুর্ঘটনা ঘটেছে। আমি গাড়িচালকের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, গাড়ি চালানোর সময় রাস্তার ওপর কালো পলিথিন ব্যাগের মতো কিছু একটা দেখতে পেয়েছিল সে। কিন্তু আসলে তা ছিল সম্পূর্ণ কালো কাপড়ে মোড়া বৃদ্ধা চন্দ্র বালা। আমি সবার উদ্দেশে বলতে চাই, কেউ যেন রাস্তায় না ঘুমায়।’সালমান আরও বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। কাজেই চন্দ্র বালার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’উল্লেখ্য, বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুস গির্জার কাছে ১ জুলাই রোববার রাত ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সালমান পরিবারের ল্যান্ড ক্রুজার গাড়িটি কেড়ে নেয় ফুটপাতে বসবাসকারী ৭০ বছর বয়সী অসহায় বৃদ্ধা চন্দ্র বালার প্রাণ। গাড়িটির মালিক আরবাজ খান হলেও এটি ব্যবহার করছিলেন তাঁর ভাই সোহাইল খান। অবশ্য দুর্ঘটনার সময় আরবাজ কিংবা সোহাইলের কেউ গাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। গাড়ি চালাচ্ছিলেন সোহাইলের গাড়িচালক ধনঞ্জয়। ধনঞ্জয়ের বিরুদ্ধে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর পাশাপাশি অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনে তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।এর আগে ২০০২ সালে সালমান খানের ল্যান্ড ক্রুজার গাড়ি মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এক ফুটপাতের ঘুমন্ত মানুষদের চাপা দেওয়ায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।